English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৭ ১১:৩৯

কী খাচ্ছেন শাবনূর?

অনলাইন ডেস্ক
কী খাচ্ছেন শাবনূর?

দীর্ঘদিন পর্দার আড়ালে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। স্বামী-সন্তান নিয়ে বেশ ভালোই রয়েছেন এই অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে আবারো পর্দায় আসছেন শাবনূর। আর নিজের শারীরিক ফিটনেস আনতে শুরু করেছেন ‘ডায়েটিং’। নিজের খাদ্যতালিকা প্রস্তুত করেছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। তবে পর্দায় ফেরার জন্যই শাবনূরের এমন আয়োজন।

নিজের খাদ্যতালিকা নিয়ে শাবনূর বললেন, ‘সকালে সবজি খাই। কোনো দিন স্যুপ। দুপুরে এক টুকরো মাছ বা মুরগি। রাতে যথারীতি সবজি বা স্যুপ। আপাতত ভাত ও রুটি থেকে দূরে আছি। শুধু ভাত বললে ভুল হবে, যেসব খাবারে শর্করা আছে, সে রকম খাবার এড়িয়ে চলছি। আর ফাস্টফুড একেবারেই খাচ্ছি না।’

শাবনূরের সবজি রান্নার রেসিপি হলো, ‘যে মৌসুমে যে সবজি পাওয়া যায়, ওই সব সবজি কেটে এক জায়গায় করে পরিমাণ মতো মরিচ, লবণ, রসুন, পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে সস দিয়ে খেয়ে নেওয়া যেতে পারে। যত মন চায় তত সবজি খাওয়া যেতে পারে। সবজিতে ওজন বাড়বে না।’

ওজন কমানোর জন্য সবার জন্য পরামর্শও দিলেন তিনি। বলেন, সবজি ও স্যুপ যেন নিয়মিত খান। প্রতিদিন একটি ডিম খেতে পারেন। আপেল বা দেশীয় ফল নিয়মিত খাওয়া যেতে পারে। কিন্তু কোনোভাবেই মসলা বা তেলজাতীয় খাবার খাওয়া যাবে না।