English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ১৮:০৮

দেখুন, এষার বেবি শাওয়ারের ছবি

অনলাইন ডেস্ক
দেখুন, এষার বেবি শাওয়ারের ছবি

 

মা হতে চলেছেন বলি অভিনেত্রী এষা দেওল। গত রবিবার ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বেবি শাওয়ার হল নায়িকার। সেই ছবি এল আমাদের হাতে।

হবু বাবা-মায়ের বিয়ে সিন্ধি পরিবারের রীতি। এষার শ্বশুরবাড়ি অর্থাত্ ভরতরা সিন্ধি। গত বৃহস্পতিবার মুম্বইতে পরিবারের রীতি মেনে স্বামী ভরত তখতানিকে ফের বিয়ে করেন এষা। তখতানি পরিবার ইস্কনে এই বিয়ের আয়োজন করে। মা হেমামালিনী ও বোন অহনার সাহায্যে তিন পাক ঘোরেন নায়িকা। জয়া বচ্চন, ডিম্পল কাপাডিয়ার মতো বলি তারকারা উপস্থিত ছিলেন সে দিনের অনুষ্ঠানে।   

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এষা। সাংবাদিকদের এষা বলেন, ‘‘প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার খুব মুড সু্ইং করে। ভরত খুব যত্ন নিয়ে আমাকে সামলাচ্ছে। ও খুবই প্রোটেকটিভ। ভরত আমার সবচেয়ে বড় সমালোচকও বটে। সব কিছুতেই ও আমাকে খুব উত্সাহ দেয়। সত্যিই জীবন খুব সুন্দর।’’

Esha Deol