English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ১৫:৪৩

২ স্বামীকে নিয়ে অভিনেত্রী মম’র বসবাস!

অনলাইন ডেস্ক
২ স্বামীকে নিয়ে অভিনেত্রী মম’র বসবাস!

দুই স্বামীকে নিয়ে নানা টানাপড়েনের মধ্য দিয়ে সংসার করছেন আলোচিত অভিনেত্রী জাকিয়া বারী মম। না এটা বাস্তব নয়। ‘ভাঙ্গন’ নামের একটি নাটকে এই চরিত্র দেখা যাবে মমকে। নাটকে তার স্বামী হিসেবে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আজাদ আবুল কালাম।

দুই স্বামী আর এক বধূর গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের এই নাটক। এতে দেখা যাবে সামান্য ভুলেই আজাদ আবুল কালামের হাতে নির্যাতিত হতে হয় মমকে। সাজিদ আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এ ব্যাপারে মম বলেন, ‘গল্পটি চমৎকার। টানাপড়েনের সংসারে ভাঙনের গল্প বলা হয়েছে। পাশাপাশি একজন নারীর নানা চড়াই-উতরাইয়ের গল্পও বলা হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।