English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ১৪:৪১

ঢালিউডের নতুন নায়ক দীপ

অনলাইন ডেস্ক
ঢালিউডের নতুন নায়ক দীপ

ঢাকাই চলচ্চিত্রের নায়ক হিসেবে আরো একজনের অভিষেক হতে যাচ্ছে। তার নাম দীপ চৌধুরী। মনির হসেন মিঠু পরিচালিত ‘দুটি চোখের স্বপ্ন তুমি’ ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে তাকে। তার সাথে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা। 

মনির হোসেন মিঠু পরিচালিত ‘দুটি চোখের স্বপ্ন তুমি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে। এখন চলছে চলচ্চিত্রটির শ্যুটিং। ছবিটি নিয়ে দীপ কথা বলেন ঢাকাটাইমসের সঙ্গে।

দীপ বলেন, এটি আমার জীবনে প্রথম সিনেমাতে কাজ করা। ‘দুটি চোখের স্বপ্ন তুমি’ ছবিটি সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং শুরু হয়েছে। আমার সাথে কো-আর্টিস্ট হিসেবে আছে তানিন সুবহা।