English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ০৫:৫৫

রানির বাড়িতে যাবে পুলিশ, আইনি সমস্যায় নায়িকা

অনলাইন ডেস্ক
রানির বাড়িতে যাবে পুলিশ, আইনি সমস্যায় নায়িকা

এভাবে যে ফ্যাসাদে পড়বেন ভাবতেও পারেননি বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। নিজের জুহুর বাংলো ‘কৃষ্ণা রাম’এর কাছেই একটা বেআইনি কনস্ট্রাকশনের জন্য রানি মুখোপাধ্যায়কে নোটিস পাঠাল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। জানা গেছে, কর্পোরেশনের প্রতিনিধিরা সরেজমিন তদন্ত করতে রানির বাড়িতে গেলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।

রানির প্রতিনিধির পক্ষ থেকে অবশ্য ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। তিনি জানিয়েছেন, নির্মাণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট ২০১৪ সালেই নিয়ে নেওয়া হয়েছিল। প্রতি বছর সেটাকে ভ্যালিডেটও করানো হয়। আর বিএমসি’র পক্ষ থেকে যে নোটিস পাঠানো হয়েছিল, পরের দিনই তার জবাব দেওয়া হয়েছে। এদিকে বিএমসি’র পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিনিধিরা আবার যাবেন রানির বাড়িতে, সঙ্গে পুলিশ নিয়ে।