ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
কে হবেন পরবর্তী বলিউড কুইন?
শ্রীদেবী কন্যা জাহ্নবী, সাইফ আলি খানের মেয়ে সারা নাকি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি? কে হচ্ছে পরবর্তী বলিউড কুইন? কে দাপিয়ে বেড়াবেন বলিউডের আনাচে-কানাচে? এ জল্পনা বেশ কিছুদিন আগে থেকেই চলছে। কারণ এই তিনজনই আছেন অলিউডে অভিষেকের অপেক্ষায়। ওইদিকে ইদানিং মিডিয়ায় মাঝেমধ্যে আলোচনায় আসছেন শাহরুখ খানের মেয়ে সুহানাও।
বলিউডের একটি অংশ বলছে এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছেন জাহ্নবী কাপুর। তার মা শ্রীদেবী একসময় বলিউড নাচিয়েছে। এখনো কোন কিছুতে কম যান না। জাহ্নবীও মায়ের অনেক গুন পেয়েছেন। তাকে নিয়ে বলিউডে রীতিমতো আলোচনা চলছে। অনেক পরিচালক-প্রযোজক তাকে দিয়ে ছবি করাতে চাইছেন। তবে এক্ষেত্রে জাহ্নবী শুরু থেকেই একটু সতর্কভাবে পা ফেলতে চাইছেন।
কয়েক দিন আগে শ্রীদেবীর জন্মদিন উপলক্ষে বসেছিল চাঁদের হাট। শ্রীদেবী তো ছিলেনই। রেখা, রানি মুখার্জি- কে না ছিলেন সেই চাঁদের হাটে! তবে এ তারকা সমাবেশে স্বাতন্ত্রে ঝলমলে হয়ে উঠেছিলেন জাহ্নবী। হ্যাঁ, তার বিশেষ পোশাক তো একটা কারণ বটেই। নিষ্পাপ সৌন্দর্যে যে তিনি পুরুষের হৃদয় লহমায় ঢেউ তুলতে পারেন তাও সত্যি। তবে সকলে মুগ্ধ হয়েছেন, জাহ্নবীর অ্যাটিটিউডে। পোশাক সাহসী। তবে এই বয়সে তা যেভাবে ক্যারি করেছেন জাহ্নবী, সে সহজাত দক্ষতায় সরলতার সঙ্গে মিশিয়ে দিয়েছেন নায়িকা সুলভ আবেদন, তাতে বিস্মিত তাবড় নায়িকারা। সে ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই বলছেন, বলিপাড়ায় পা রাখলে এ মেয়ে যে অচিরেই সিনেদুনিয়া শাসন করবে তা বলাই যায়।
অন্যদিকে বলিউডে পা রাখতে যাচ্ছেন সাইফ আলি খানের কন্যা সারাও। বলিউডের একটি অংশ আবার সারার পক্ষে বাজি ধরতে রাজি। তাদের মতে সাইফ আলি খানের কন্যা সারার জনপ্রিয়তা যে বেশ ভালো সেটা বোঝাই যাচ্ছে। আর তা না হলে স্বয়ং সালমান খানইবা তাকে কেন ছবির জন্য প্রস্তাব দেবেন। সালমান খানের কাছ থেকে ব্রেক পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। অথচ তার ডাকেই সাড়া দেননি সাইফ কন্যা সারা আলি খান।
যদিও এই দুজনকে নিয়ে যতটা চায়ের টেবিল গরম হচ্ছে ততটা হচ্ছে না নভ্যা ও সুহানাকে নিয়ে। তবে তারাও আলোচনায় আসছেন বিভিন্ন কারণে। আপত্তিকর কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়ে সবার নজরে এসেছিলেন নভ্যা নভেলি। যদিও অমিতাভের পরিবারের দাবি ওই মেয়েটি নভ্যা নয়। তবে সে যেই হোক, বিশ্ব কিন্তু ঠিকই খুঁজে পেয়েছে তারকা পরিবারের আরেক সম্ভাবনাময়ী সদস্যকে। ভবিষ্যতে বলিউডে 'পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন' এর আসনে অনেকেই নভ্যাকে জায়গা দিতে রাজি।
তাছাড়া কিছুদিন আগে তারকা বাবার পাশে নিজের বোল্ড আউটফিটের জোরে আলোচনায় এসেছিলেন শাহরুখ কন্যা সুহানাও। তবে তিনি সিনেমা জগতে নাম লেখাবেন কিনা তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
মাধুরী থেকে দীপিকা-প্রিয়াঙ্কা হয়ে এই মুহূর্তে বলিউড মাতিয়ে রেখেছেন আলিয়া-শ্রদ্ধারা। এখন নতুন আরেকটি প্রজন্ম বলিউডে পা দিতে প্রস্তুত। সেই তালিকায় প্রথম দিকে আছে এই চার কন্যা। প্রত্যেকেরই রয়েছে শক্ত পারিবারিক ব্যাকগ্রাউন্ড। এখন দেখার পালা অভিনয় ও মেধার জোরে কে এগিয়ে থাকে।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


