ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
উষ্ণতার পারদ চড়ালেন সিদ্ধার্থ-জ্যাকলিন
বলিউড এখন ঝুঁকেছে বাস্তবিক গল্পের দিকে। আর তার জেরে বিগত কয়েক মাসে বাস্তবিক অনেক চরিত্রের দেখা পাওয়া গেলেও ‘লার্জার দ্যান লাইফ হিরো’র অভাব দেখা গিয়েছে বড়পর্দায়। কিছুটা হলেও সেই অভাব পূরণ করতে খুব শীঘ্রই আসছেন সিদ্ধার্থ মালহোত্রা। মুক্তির অপেক্ষায় ‘আ জেন্টলম্যান’, যা ‘ব্যাং ব্যাং’ ছবির সিক্যুয়েল।
অতএব বোঝাই যাচ্ছে এই ছবিও প্রিক্যুয়েলের মতোই হবে অ্যাকশনে ভরপুর। ট্রেলার থেকে শুরু করে ছবির যে কোনও ঝলক দেখেই বোঝা যাচ্ছে এই ছবিতে সিদ্ধার্থকে দেখা যাবে ‘অ্যাংরি ইয়ংম্যান’ লুকে। আর তাঁর সঙ্গে জ্যাকলিন রয়েছেন সেক্সি লুকে। এবার মুক্তি পেল এই ছবির গান ‘বন্দুক মেরি ল্যায়লা’।
বেশ কয়েকটি ছবি দেখে মনে হচ্ছে, অ্যাকশন ফিল্মের পরিচালকদের অন্যতম পছন্দ স্লো মোশন সিন। শুরুটা হয়েছিল শাহরুখের ‘ম্যায় হুঁ না’ দিয়ে, এখনও বেশ জনপ্রিয় সেই ট্রেন্ড। এই গানের শুরুও কিছুটা সেইভাবেই। এখানেই শেষ নয়, রয়েছে সিদ্ধার্থ ও জ্যাকলিনের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও। যদিও গানের সঙ্গে ছবির সামঞ্জস্য প্রায় নেই বললেই চলে।
এই গানের বিশেষত্ব, গানের একটি অংশ গেয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আসলে এই গানটি গেয়েছেন অ্যাশ কিং, সেখানেই একটা বিশেষ অংশ ব়্যাপ করেছেন সিদ্ধার্থ ও রাফতার। শচিন জিগরের সুরে এই গানের কথা লিখেছেন বায়ু। এটি মূলত একটি পাঞ্জাবী পপ সং।
ট্রেলার আর গানেই ঝড় তুলেছেন সিদ্ধার্থ-জ্যাকলিন। ছবি যে অ্যাকশন আর রোমান্সে ভরপুর হবে, এই গান তারই আভাস। ২৫ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘আ জেন্টলম্যান’।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


