English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৭ ০৫:৫৫

গোসল করতে ভালবাসেন না আমির, জানুন আরও ৮ অজানা তথ্য

অনলাইন ডেস্ক
গোসল করতে ভালবাসেন না আমির, জানুন আরও ৮ অজানা তথ্য

শীতকালে কী তবে একেবারেই গোসল করেন না আমির? আপনার প্রিয় নায়ক সম্পর্কে এমন সব তথ্য রইল আপনার জন্যে, যা জানলে সত্যিই অবাক হবেন।

১. লন টেনিস খেলতেন স্কুল লাইফ থেকে। স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপেও দারুণ খেলেছেন তিনি। ক্যাপ্টেনশিপও করেছেন। আমিরের পছন্দের সেরা প্লেয়ার রজার ফেডেরার।

২. ডক্টর শ্রীরাম লাগুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবেন আমির খান। কারণ স্কুল জীবনে একটি নির্বাক ছবি বানিয়েছিলেন আমির, চিত্রপরিচালক বাসু ভট্টাচার্যের ছেলে আদিত্য ভট্টাচার্যের সঙ্গে। ছবি বানানোর টাকা দিয়েছিলেন শ্রীরাম।

৩. অবতার থিয়েটার গ্রুপে ব্যাকস্টেজে কাজ করতেন আমির খান, কিন্তু একেবারেই পছন্দ করতেন না তাঁর বাবা। বাধ্য হয়েই ছেড়েছিলেন তিনি। সে দুঃখ ভুলতে পারেননি জীবনে।

৪. ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় ডকুমেন্টারি ফিল্মে সহকারী হিসেবে কাজ করেছেন আমির খান। পরিচালকের নাম কেতন মেহতা। ছবির নাম- ‘হোলি’।

৫. ‘হোলি’ ছবিটার প্রিন্ট এখন পাওয়াই যায় না। আশুতোষ গোয়ারিকর এই ছবিতে অভিনয় করেছেন। তখন থেকেই তাঁদের বন্ধুত্ব। ছবির এন্ড ক্রেডিটে আমির খানের নাম আমির হুসেন খান।

৬. প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আলাপ হয় ১৯৮৪ সালে। দু বছর চুটিয়ে প্রেমের পর ১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন। ‘কয়ামত সে কয়ামত তক’ ছবির ‘পাপা কহতে হ্যায়’ গানে এক ঝলক দেখা যায় রিনা দত্তকেও।    ৭. আমির-জুহি একসঙ্গে সাতটি ছবিতে অভিনয় করেছেন। পাঁচটি ছবি ফ্লপ। শেষ ছবি ইশক-এর সেটে আমিরের সঙ্গে জুহির তুমুল ঝগড়া হয়। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। সেই ভাঙা সম্পর্ক আজও জোড়া লাগেনি।    ৮. শ্যুটিং করতে গিয়ে খাওয়াদাওয়া শিকেয় তুলেছেন বার বার। তাই এখন প্রায়ই তার ফল ভোগ করেন। তিনি জানান, গোসল করতে একদম পছন্দ করেন না তিনি।