ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ঢাকায় সুরের মূছর্না তুলবেন গিটারের যাদুকর গাথ্রী গোভান
বাংলাদেশে এই প্রথমবারের মত গিটারের যাদুকর গাথ্রী গোভান কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। “গাথ্রী ইন ঢাকা” কনসার্টটি আগামী ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউট, খামারবাড়িতে আয়োজন করা হয়েছে। দ্য রক প্রজেক্ট বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় লিমিটলেস এন্টারটেইনমেন্ট লিঃ-এর প্রযোজনায় কনসার্টটি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এই কনসার্টে গাথ্রী গোভান-এর সাথে ড্রামসে গিনো ব্যাঙ্কস এবং বেজ গিটারে মোহিনী দে অংশ নিবেন।
এছাড়া কনসার্টে আরো পারফর্ম করবেন আর্টসেল-এর এরশাদ জামান, এক্স ফ্যাক্টর-এর ইকবাল আসিফ জুয়েল, পাওয়ারসার্জ-এর সামির হাফিজ, একলিপ্স-এর ওয়াসিয়ুন খান এবং কোয়ন্টা।
এই কনসার্ট ছাড়াও গাথ্রী গোভানের কাছে থেকে সরাসরি গিটার শেখার বিশেষ সুযোগও রয়েছে। কনসার্টের পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি গিটার সেশন “এক্সক্লুসিভ গিটার ক্লিনিক বাই গাথ্রী গোভান” গুলশান শ্যুটিং ক্লাবে আয়োজন করা হয়েছে। এই সেশনে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, মাত্র তিন বছর বয়সেই গিটারের হাতেখড়ী গাথ্রী গোভানের। সেই থেকে পথচলা। এখন তা রূপলাভ করেছে এক মহীরূহে। এরইমধ্যে ওয়ার্ল্ড ট্যুরে অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং গ্র্যামী অ্যাওয়ার্ডে মনোনয়ন প্রাপ্ত সুরকার স্টিভেন উইলসনের সাথে একই মঞ্চে পারফর্ম করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি সম্মাননা নিজের ঝুলিতে নিয়েছেন গাথ্রী।
এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে ১৯৯৩ সালে গিটার নিয়ে যুক্তরাজ্যে শীর্ষ ম্যাগাজিনের আয়োজিত এক প্রতিযোগীতায় “গিটারিস্ট অব দ্য ইয়ার”, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে শীর্ষ ম্যাগাজিনের “বেস্ট নিউ ট্যালেন্ট” ও ২০১২ সালে “হল অব ফেইম” অ্যাওয়ার্ড, আল্টিমেট গিটার কর্তৃক “নাম্বার ওয়ান গিটারিস্ট”। মূলত ফিউশন ঘরানার ব্লু এবং রক সঙ্গীতের গিটারিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন গাথ্রী।
গাথ্রীর মতবেস গিটারিস্ট মোহিনী মাত্র তিন বছর বয়স থেকে গিটার হাতে তুলে নিয়েছেন। তিনি ইতিমধ্যে অস্কারজয়ী সংগীত পরিচালক এ.আর.রহমান-এর মিউজিক টিমের একজন বেস গিটারিস্ট। এছাড়া অনেক বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন মোহিনী।
আট বছর বয়সে ড্রামের স্টিক হাতে নিয়ে স্বপ্ন দেখা শুরু গিনো ব্যাঙ্কসের। স্বপ্ন নিয়ে এতদূর পথ পাড়িও দিয়েছেন তিনি। শুরুটা হয়েছে বাবা লুইজ ব্যাঙ্কস-এর হাতে ধরে। এরপর পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, শংকর-এহসান-লয় এবং ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি।
কনসার্টে অংশ নেয়ার জন্য ওয়েবসাইটঃ https://enterlimitless.com/ এবং ফেসবুক পেজঃThe Rock Project Dhaka এর মাধ্যমে অনলাইন এবং ক্যাশ পয়েন্টের মাধ্যমে টিকেট কেনা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর বিকাশ, মাস্টারকার্ড, ভিসাকার্ড, আইএফআইসি মোবাইল ব্যাংকিং, এম ক্যাশ, ইন্টারনেট ব্যাংকিং এমটিবি এবং ব্যাংক এশিয়া-এর মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। এছাড়া ক্যাশ পয়েন্ট বনানী ভেলোসিটি, ধানমন্ডি ম্যাডসেফ এবং উত্তরার রাইস এন্ড নুডলস রেস্টুরেন্টে টিকেটের অর্থপ্রদান করা যাবে। বিস্তারিত জানতে হেল্পলাইন নম্বর- ০১৭২৬৯৩৪৫৬৪। এই কনসার্টটির হসপিটালিটি পার্টনার প্লাটিনাম হোটেলস, ত্রিয়েটিভ পার্টনার কোর আর্টল্যাব, ডিজিটাল পার্টনার এনালাইজেন বাংলাদেশ লিঃ এবং ইভেন্ট পার্টনার লিমিটলেস এক্সপেরিয়েন্সিয়াল লিমিটেড।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


