English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:০২

যুদ্ধ নয়, মহাযুদ্ধ। সচিন বনাম প্রিয়ঙ্কা। দিন ক্ষণ জেনে তৈরি থাকুন...

অনলাইন ডেস্ক
যুদ্ধ নয়, মহাযুদ্ধ। সচিন বনাম প্রিয়ঙ্কা। দিন ক্ষণ জেনে তৈরি থাকুন...

এ বার দুই ভারতীয় তারকার মধ্যে যুদ্ধ। তবে সেই যুদ্ধ নিয়ে শুধু ভারত নয়, অপেক্ষায় চলচ্চিত্র বিশ্ব। সেই লড়াই বলিউড বনাম হলিউডের। সেই লড়াই সচিন বনাম প্রিয়ঙ্কার।

আর দেরি নেই। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সচিন তেন্ডুলকরের বায়োপিক। আগামী ২৬ মে মুক্তি পাবে বহু প্রতিক্ষিত ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’ ছবি। আর সেই মুক্তি নিয়েই তৈরি হয়েছে আর এক লড়াইয়ের প্রেক্ষাপট। কারণ, বলিউডে যখন সচিনের বায়োপিক মুক্তি পাচ্ছে ঠিক তখনই হলিউডের বহু প্রতিক্ষিত একটি ছবিও মুক্তি পেতে চলেছে। প্রিয়ঙ্কা চোপড়া অভিনিত হলিউডের ‘বেওয়াচ’ ছবি।

সচিনের বায়োপিক নিয়ে ভারতীয়দের যেমন অপেক্ষা রয়েছে, তেমনই অপেক্ষা রয়েছে প্রিয়ঙ্কার প্রথম হলিউড ছবি নিয়েও। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সচিনকে নিয়ে তৈরি হওয়া ছবির পোস্টার। আর তাতেই দেওয়া হয়েছে মুক্তির তারিখ। ছবি যে মুক্তির অপেক্ষায়, তা বুঝিয়ে আগেই সচিনের বায়োপিকের ভিডিও ট্রেলার প্রকাশিত হয়। এ বার পোস্টারও প্রকাশিত হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, এই ছবিতে স্বয়ং সচিন তেন্ডুলকরকেও দেখা যাবে। গোটা ভারত সেই দৃশ্য দেখার অপেক্ষায়। এমনকী, শাহরুখ খানও সেই ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু বক্স অফিসে কি জিততে পারবে সচিনের বায়োপিক? নাকি সেই পথের কাঁটা হয়ে দাঁড়াবে প্রিয়ঙ্কার বেওয়াচ।