English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৩২

ওজন কমাতে কিক বক্সিং শিখছেন কারিনা

অনলাইন ডেস্ক
ওজন কমাতে কিক বক্সিং শিখছেন কারিনা

প্রেগনেন্সির সময়কার এক্সট্রা ওজন ঝরাতে উঠে পড়ে লেগেছেন কারিনা কাপুর। এপ্রিলে তাঁর আগামী ছবি ‘ভীরে দি ওয়েডিং’-এর শ্যুটিং শুরু হচ্ছে, আর সে জন্য রোগা হওয়ার চেষ্টায় লেগেছেন তিনি।

জানা গেছে, আগের মত স্লিম অ্যান্ড ট্রিম চেহারা পেতে চেষ্টার ত্রুটি করছেন না কারিনা। যোগ ব্যায়াম আগের মতই করছেন, তার সঙ্গে শুরু হয়েছে সপ্তাহে ৩দিন কিক বক্সিং প্র্যাকটিস। তাঁর বেস্ট ফ্রেন্ড অমৃতা অরোরা নাকি তাঁকে পরামর্শ দিয়েছেন, বাচ্চা হওয়ার পর ওজন কমাতে কিক বক্সিং সবচেয়ে কার্যকর। অমৃতা নিজেও নাকি এটা করেছেন, সুফলও পেয়েছেন।

 

সূত্র: এবিপি আনন্দ