English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:৩৭

গোখরার সঙ্গে ভিডিও করে জেল হলো অভিনেত্রীর! (ভিডিও)

অনলাইন ডেস্ক
গোখরার সঙ্গে ভিডিও করে জেল হলো অভিনেত্রীর! (ভিডিও)

এক বিরল প্রজাতির গোখরা সাপ। সেটিকেই ব্যবহার করা হয়েছে‌ ‘নাগার্জুন এক যোদ্ধা’ নামের সিরিয়ালে। সেই গোখরা নিয়ে সিরিয়ালের প্রোমোশন করতে গিয়ে হাজতবাস হলো ভারতের ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি উলফতের।

গত অক্টোবরে গোখরা সাপটিকে নিয়ে একটি ভিডিও রেকর্ড করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন শ্রুতি। ভিডিওটি দেখে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ এনজিও ‘র’ এর সদস্য সুনীশ কঞ্জু বন বিভাগের কাছে লিখিত অভিযোগ জানান| অভিযোগ জানানো হয় বন্যপ্রাণী দফতরেও।

সেই অভিযোগের ভিত্তিতেই বন্যপ্রাণী আইন অমান্য করার দায়ে শ্রুতিসহ ওই সিরিয়ালের সঙ্গে যুক্ত প্রোডাকশনের আরও তিন কর্মীকে গ্রেফতার করা হয়| ‘র’ এর প্রতিষ্ঠাতা পবন শর্মা বলেন, ‘অভিনেতা পার্ল পুরী এবং দুই প্রযোজক উৎকর্ষ বালী ও নিতিশ সোলাঙ্কিকে গ্রেফতার করা হয়েছে। শ্রুতিসহ ওই তিনজনকে গতকাল বৃহস্পতিবার বরিভালি আদালতে পেশ করা হয়। একদিনের জেল হেফাজত হয় অভিযুক্তদের।

অভিযুক্তদের অবশ্য দাবি ছিল, আসল নয়, ভিএফএক্স ও সিজিআই দ্বারা এই সাপ তৈরি করা হয়েছে। কিন্তু ফরেনসিক পরীক্ষায় প্রমাণ হয় নকল নয়, সাপটি আসল।

অভিনেত্রী শ্রুতি এ বিষয়ে বলেন, ‘যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আমার এবং তাতেই গোখরা সাপটির ভিডিও পোস্ট হয়েছে, বন বিভাগের কর্তারা তাই আমায় বিবৃতি দিতে আসতে বলেছেন। বন্যপ্রাণীর অবৈধ পাচার বন্ধ করতে চান তারা আমি এ দেশের দায়িত্ববান নাগরিক। এ বিষয়ে সাহায্য করা আমার কর্তব্য। আমি একজন পরিচিত অভিনেত্রী তাই আমার নাম এ ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে, এতে আমার দোষ ছিল না।’

ইনস্টাগ্রামে গোখরা সাপের সঙ্গে ভারতের ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি উলফতের ভিডিও: