English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:২৮

সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা, মুনমুনরা, দেখুন

চৈতি ঘোষাল থেকে শুরু করে উষা উত্থুপ কিম্বা মনামী ঘোষ, হাজির ছিলেন টলিউডের শিল্পীরা
অনলাইন ডেস্ক
সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা, মুনমুনরা, দেখুন

এবারের মত পুজো শেষ l তাই, সাধারণ মানুষের মত পুজোর সবটুকু আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিলেন বাংলার সেলিব্রিটিরা l পুজো শেষে তাঁরা মাতলেন সিঁদুর খেলায় l প্রতি বছরের মত এবারও প্রতিমা নিরঞ্জনের আগে সিঁদুর খেলায় মাতলেন টলিউডের শিল্পীরা l

সিঁদুর খেলায় কে ছিলেন না l ঋতুপর্ণা সেনগুপ্তা থেকে শুরু করে মুনমুন সেন, উষা উত্থুপ, মনামী ঘোষ রিমঝিম মিত্র, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল সহ আরও অনেকে l উমা বিদায়ের আগে চালতাবাগান সার্বজনীন এবারও হয়ে উঠল রঙিন l সিঁদুরে সিঁদুরে রঙিন হয়ে উঠলেন সেলিব্রিটিরা l