English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ১৪:৪১

২০১৭ এর মিস ইউনিভার্স ফ্রান্সের আইরিশ

অনলাইন ডেস্ক
২০১৭ এর মিস ইউনিভার্স ফ্রান্সের আইরিশ
২০১৭-এর মিস ইউনিভার্স ফ্রান্সের আইরিশ

বিনোদন ডেস্ক: চলতি বছরের মিস ইউনিভার্স-এর মুকুট জিতলেন ফ্রান্সের সুন্দরী আইরিশ মিত্তেনায়র।

প্রতিযোগিতায় প্রতিযোগী ছিলেন ৮৫ জন। তাদের মধ্যে থেকে জয়ী হন ডেন্টাল সার্জারির ছাত্রী আইরিশ। প্রথম রানার-আপ হন মিস হাইতি। দ্বিতীয় রানার-আপ হন মিস কলম্বিয়া অ্যান্দ্রিয়া তোভার।   ফাইনাল রাউন্ডে বিশ্বের উদ্বাস্তু সমস্যা নিয়ে জানতে চাওয়া হয় প্রতিযোগীদের কাছে। উত্তরে 'ওপেন বর্ডার'-এর বিষয়টিতে বেশি করে গুরুত্ব দেন আইরিশ।   বলেন, 'ফ্রান্সে আমরা যতটা সম্ভব বিশ্বায়নের চেষ্টা করছি। মানুষের আদান-প্রদান হোক, এটা চাইছি। দেশের সীমানা মুক্ত। আর এই মুক্ত সীমান্ত বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে অনুমতি দিচ্ছে আমাদের। বিশ্বের কোথায় কী হচ্ছে, জানতে পারছি আমরা।'