English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ০৯:১৫

তামিল সিনেমায় ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাত

নিজস্ব প্রতিবেদক
তামিল সিনেমায় ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাত
নায়িকা মিষ্টি জান্নান

বিনোদন ডেস্ক: ঢালিউডে নায়িকা মিষ্টি জান্নান যৌথ প্রযোজনার পর এবার তামিল সিনেমায় নাম লিখিয়েছেন। সত্য প্রকাশ পরিচালিত ‘রংবাজ খিলাড়ি’ শিরোনামের তামিল ভাষার এই ছবিতে অভিনয় করছেন জান্নাত। এখানে মিষ্টি অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে। এরই মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে সিনেমাটির একটানা  দৃশ্যধারণের কাজেও অংশ নিয়েছেন বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। 

সেখানে টানা ১৫ দিন এ সিনেমার শুটিং শেষ করে করে গতকাল ঢাকায় এসেছেন তিনি। জীবনের প্রথম তামিল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মিষ্টি বলেন, এই অভিজ্ঞতা বলে বোঝানোর ভাষা আমার নেই। 

বিশেষ করে তামিল ভাষায় অভিনয় করাটা অতিমাত্রার দুঃসাহসিকতার কাজ মনে হয়েছে আমার কাছে। পুরো ইউনিট আমাকে সহযোগিতা করেছে বলেই কাজটি সহজে করতে পেরেছি। 

তারা আমাকে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে সাবলীল এবং সুন্দরভাবেই চিত্রায়িত হয়েছে সব দৃশ্য।