English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ১৮:৫৩

পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস পেলেন প্রিয়াংকা

অনলাইন ডেস্ক
পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস পেলেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : 'কোয়ান্টিকো'র দ্বিতীয় সিজন শুরু থেকে খুব একটা জমছিলো না। টিআরপি নেই বলে অনুষ্ঠানের টাইম স্লট বদলে দেওয়া হয়েছে। নিন্দুকরা যত কিছুই বলুক না কেন, তাতে প্রিয়াংকা চোপড়ার পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস পাওয়া আটকায়নি। দ্বিতীয়বারের মত ‘পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস’ নিজের নাম লেখালেন প্রিয়াংকা। 

হলিউডের মঞ্চে প্রিয়াংকার বৃহস্পতি এখন তুঙ্গে। রেড কার্পেটে বোধহয় তিনিই সবচেয়ে বেশিক্ষণ পোজ দিয়েছেন ফটোগ্রাফারদের আবদার মেটাতে। 'কোয়ান্টিকো’র শুট করতে গিয়ে চোট পেয়েছিলেন প্রিয়াংকা। পুরস্কার মঞ্চে উঠে বললেনও সে কথা।   'একবার তো মনে হয়েছিল, এই মঞ্চে উপস্থিত থাকতে পারব না। চোট নিয়ে তিনদিন বাড়িতে বসেছিলাম। এখন একটু নার্ভাসও লাগছে!' যদিও প্রিয়াংকার চেহারায় কিন্তু চোটের রেশ পড়েনি। পিঙ্ক ফ্লার্টি ড্রেসে যথারীতি তাক লাগিয়েছেন তিনি!