English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১৩:০১

নববর্ষে তারকাদের পরিকল্পনা

অনলাইন ডেস্ক
নববর্ষে তারকাদের পরিকল্পনা

বিদায় ২০১৬। আসছে ২০১৭। আর নতুন বছরকে স্বাগত জানাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি তৈরি হচ্ছেন বলিউড এবং টলিউডের তারকারাও। তারা কোথায়, কার সঙ্গে নতুন বছর পালন করবেন তা ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন।

তারকারা কে কোথায় নববর্ষ পালন করবেন তা এক খবরে জানিয়ে দিয়েছে এবিপিলিভ।

আমির খান আমির খান পরিবারের সঙ্গেই নববর্ষ পালন করবেন। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তিনি কিরণ রাওকে বিয়ে করেন। বিবাহবার্ষিকী এবং নববর্ষ একসঙ্গে পালন করবেন আমির।

সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত নববর্ষের সময় স্ত্রী মান্যতা ও সন্তানদের নিয়ে দেশের বাইরে থাকছেন।

সাইফ আলী খান-কারিনা কাপুর সাইফ-কারিনা দম্পতি তাদের সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়িতেই থাকবেন।

জ্যাকুলিন ফার্নান্দেজ জ্যাকুলিন কলম্বোয় পরিবারের সঙ্গেই নববর্ষ পালন করবেন।

রাধিকা আপ্তে লন্ডনে স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গেই নববর্ষ পালন করবেন রাধিকা আপ্তে।

ইয়ামি গৌতম     ইয়ামি গৌতম নববর্ষে শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকবেন।

হানি সিং হানি সিং পরিবারের লোকজন ও বন্ধুদের সঙ্গেই নববর্ষ পালন করবেন।

প্রভাস ‌নববর্ষে ‘বাহুবলী’ খ্যাত প্রভাস বাহুবলী: দ্য কনক্লুশন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন।