English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ০৩:৪৮

কঙ্গনার প্রথম ছবির শ্যুট ছিলো ব্লু ফিল্মের!

অনলাইন ডেস্ক
কঙ্গনার প্রথম ছবির শ্যুট ছিলো ব্লু ফিল্মের!

২০০৬ সালে ‘গ্যাংস্টার’এর হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন কঙ্গনা রানাউত। সেই সময় একটি অ্যাডাল্ট ছবির কাজ মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন। ‘গ্যাংস্টার’এর প্রস্তাব না পেলে সেটাই হতো তাঁর প্রথম ছবি। ইন্ডাস্ট্রিতে এসে প্রথমেই অ্যাডাল্ট ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন। সেই ছবির কাজও শুরু করে দিয়েছিলেন। 

কঙ্গনার কথায়, ‘‘গ্যাংস্টার’ই আমাকে বলিউডে জায়গা করে দিয়েছিল। তার আগে একটা অ্যাডাল্ট ছবির জন্য শ্যুট করছিলাম। বুঝতে পারতাম, কাজটা ঠিক নয়। তবুও মেনে নিয়েছিলাম। মনে হতো যেন ব্লু ফিল্মের শ্যুট করছি।’’  বয়স অল্প থাকায় সেই সময় ছবি নির্বাচনের ব্যাপারে দক্ষও ছিলেন না তিনি। তাই ‘গ্যাংস্টার’ না পেলে ওই অ্যাডাল্ট ছবির হাত ধরেই বলিউডে আগমন হতো কঙ্গনার।