বাংলাদেশি পাঁচ ধনী তারকার সম্পদের পরিমাণ জেনে নিন
ঢাকা : বাংলাদেশি সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছেন ইংরেজি সাইট টপ রিসেস্ট। সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে এই তালিকাটি সেখানে বাংলাদেশি সবচেয়ে ধনী তারকাদের নাম প্রকাশ করা হয়েছে।
তালিকায় নাম আছে ঢাকাইয়া সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খান, চঞ্চল চৌধুরী, ববিত, বিপাশা হায়াত ও মোশাররফ করিমের।
শাকিব খান
ঢাকাইয়া সিনেমায় মান্না মারা যাওয়ার পর থেকেই ঢালিউডকে শাসন করছেন তিনি। সিনেমা প্রতি ৪০ লাখের মতো পারিশ্রমিক নিচ্ছেন তিনি। বাংলাদেশের সবচেয়ে ধনী তারকা তিনি। তার সম্পদের পরিমাণ চার’শ সত্তর কোটিরও বেশি।
মোশাররফ করিম নতুন প্রজন্মের নাটক মানেই মোশাররফ করিম। নাটকে নতুন ধারা সৃষ্টিকারী এই অভিনেতার সম্পদের পরিমাণ দুইশো সাতাশ কোটির মতো।
বিপাশা হায়াত
বাংলা নাটকের অত্যন্ত পরিচিত মুখ বিপাশা হায়াত।স্বামী তৌকির আহমেদ নিজেও একজন গুণি অভিনেতা। বর্তমানে ছবির পরিচালনা করছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন বিপাশা হায়াত। তার সম্পদের পরিমাণ এক’শ আশি কোটির মতো।
ববিতা
চতুর্থ অবস্থানে রয়েছেন চিত্রনায়িকা ববিতা। প্রয়াত সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্র দিয়ে অভিনয় শুরু করেন ববিতা। এরপর তিনি বহু সফল ও হিট বাংলা সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করেছেন। বর্তমানে পরিচালনাও করছেন। তার সম্পদের পরিমাণ প্রায় দেড়’শ কোটি টাকার মতো।
চঞ্চল চৌধুরী
মনপুরা ছবির অনবধ্য অভিনয়ের মধ্যদিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন চঞ্চল চৌধুরী। তার সম্পদের পরিমাণ পঁচাত্তর কোটি টাকা।


