English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ০১:৪৪

সন্ত্রাসবাদীদের ধন্যবাদ জানিয়ে বিপাকে সোনাম

অনলাইন ডেস্ক
সন্ত্রাসবাদীদের ধন্যবাদ জানিয়ে বিপাকে সোনাম

 

'নিরজা' সিনেমাটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা পেলেন সোনাম কাপুর। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত সোনম সন্ত্রাসবাদীদেরও ধন্যবাদ জানানোয় অবাক হয়েছেন উপস্থিত দর্শকরা।

সবাইকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি ‌সন্ত্রাসবাদীদেরও ধন্যবাদ জানালেন। অবাক হচ্ছেন?‌ আসলে সন্ত্রাসবাদী বলতে তিনি বোঝাতে চেয়েছিলেন ‘নিজার’ ছবির তার সহ অভিনেতাদের। 

'নিরজা' সিনেমাটিতে সন্ত্রাসবাদীদের চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁদেরকেই ধন্যবাদ দেওয়া উদ্দেশ্য ছিল সোনামের। তাঁর কথার কৌতুক ধরতে পারে বলিউডের আরেক অভিনেত্রী। বিষয়টা নিয়ে দুজনেই হাসতে শুরু করেন। কিন্তু এই ঘটনাটিকে মোটেও ভাল চোখে দেখেননি অনেকে। বিষয়টি নিয়ে জল্পনাও শুরু হয়েছে বলিউডে।খরব:আজকাল।  

বলিউডের একাংশ মনে করছেন, পুরস্কারের আনন্দে তিনি ওই সময় বিবেচনা না করেই এধরনের কথা বলেন।