English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১৯:৫৯

যৌন আবেদনে ক্যাটরিনা ও আলিয়া ভট্ট হারালেন নিয়া শর্মা

অনলাইন ডেস্ক
যৌন আবেদনে ক্যাটরিনা ও আলিয়া ভট্ট হারালেন নিয়া শর্মা

বলিউড তারকা অভিনেত্রীদের যৌন আবেদন বা লাস্যের বিষয়ে বলতে গেলে প্রথমেই ওঠে ফিল্মি নায়িকাদের প্রসঙ্গ বা আইটেম গার্লদের কথা। বলিউডে তেমন নাম তো কম নেই। প্রিয়ঙ্কা চোপড়া, মালাইকা, ক্যাটরিনা থেকে শুরু করে গওহর খান, জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এরা প্রত্যেকেই কিন্তু এশিয়ার সেক্সিয়েস্ট উওমেন তালিকায় জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখেন। 

তবে বলিউড তারকাদের চেয়ে যে একটুও কম নয় টিভি-তারকাদের জনপ্রিয়তা, তা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু শরীরী আবেদনেও যে তারা এগিয়ে, তার প্রমাণ সদ্য প্রকাশিত একটি তালিকা।

গত দু’তিন বছর ধরেই ব্রিটিশ সংবাদপত্র ইস্টার্ন আই-এর সেরা ৫০ সেক্সিয়েস্ট উইমেন তালিকায় থেকেছেন সানায়া ইরানি, গওহর খান এবং নিয়া শর্মারা। এবছরও সেই তালিকায় রয়েছেন সানায়া-সহ বহু ভারতীয় টেলি তারকা কিন্তু এবছরটা একটু স্পেশাল কারণ এবছরের তালিকায় অনেক বলিউড নায়িকাকে টেক্কা দিয়ে তৃতীয় স্থানটি দখল করেছেন ‘জামাই রাজা’ তারকা নিয়া শর্মা। 

এই ২৫ বছরের সিজলিং বিউটি এবছরের তালিকায় দীপিকা পাডুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার পরেই স্থান করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা তিনি ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনা ও আলিয়া ভট্টকে। এবছর আলিয়া রয়েছেন পঞ্চম স্থানে এবং আরও অনেকটা নীচের দিকে রয়েছেন ক্যাটরিনা।

একজন টেলি-তারকার পক্ষে এর চেয়ে বড় সুখবর আর কী-ই বা হতে পারে। তবে শুধু নিয়া নয়, এবছর তালিকায় উল্লেখযোগ্য স্থানে উঠে এসেছেন অন্য টেলি-নায়িকারাও। যেমন নিয়ার পরেই চতুর্থ স্থানে রয়েছেন দ্রষ্টি ধামি এবং ষষ্ঠ স্থানে রয়েছেন সানায়া ইরানি। নিজের সাফল্য নিয়ে অত্যন্ত খুশি নিয়া। 

সম্প্রতি ইনস্টাগ্রামে এই সংবাদটি শেয়ার করে নিয়া ধন্যবাদ জানিয়েছেন তাঁর ফ্যানেদের।