English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ০১:৫৯

ডাক্তারিতে মনোযোগি নায়লা নাঈম

অনলাইন ডেস্ক
ডাক্তারিতে মনোযোগি নায়লা নাঈম

নায়লা নাঈম খোলামেলা ফটোশ্যুট আর বিতর্কিত মন্তব্যের কারণে অনেকবারই তোপের মুখে পড়েছেন। তবে ইদানীং তিনি নিজেকে মিডিয়া থেকে খানিকটা দূরেই রাখছেন। যদিও মাঝে মধ্যে দু’একটা বিজ্ঞাপনে দেখা যাচ্ছে তাকে। তবে সেটা নিতান্তই অনুরোধের ঢেঁকি গেলার খাতিরে।

বিষয়টি বিনোদন সংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণের দাবি রাখে।হঠাৎ নায়লার পরিবর্তন?

এব্যাপারে নায়লা জানান, ‘আমি নিজেকে মিডিয়া পার্সন মনে করি না। মাঝে মধ্যে টুকটাক কাজ করি। তাও আবার টাকার জন্য। এখন ডাক্তারিতে মনোযোগি হতে চাই।’

তাহলে ছেড়ে দিচ্ছেন মিডিয়া? ‘সেটা আসলে এখনই বলতে পারছি না। মিডিয়ার বাইরের বিভিন্ন ইভেন্ট আর পরিবার নিয়েই আপাতত ব্যস্ত থাকতে চাই।’

উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম ইতিমধ্যে কাজ করেছেন মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রের আইটেম গানেও। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টেজ শো’তে তাকে দেখা গেছে। এর মধ্যে তন্ময় তানসেনের রান আউট এবং হাবিবুল ইসলামের রাত্রির যাত্রী সিনেমায় তাকে আইটেম কন্যা হিসেবে দেখা গেছে।