English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১৬:২৪

আইটেম গানে সানিয়া মির্জা?

অনলাইন ডেস্ক
আইটেম গানে সানিয়া মির্জা?

ভারতের টেনিস কন্যাসানিয়া মির্জাকে নিয়ে সবসময় সরগরম সংবাদমাধ্যম। বিশেষ করে তার খাটো পোশাকে কারণে তিনি খেলার বাহিরেও সব সময়ই থেকেছেন আলোচনায়। কী করছেন, কোথায় যাচ্ছেন-সেই কৌতূহল সবার। সম্প্রতি একটি অনুষ্ঠানে একাধিক হিন্দি ছবির আইটেম নম্বরে পারফর্ম করার প্রস্তাবের কথা নিজের মুখেই জানিয়েছেন সানিয়া মির্জা।। যদি সব ঠিক থাকতো তবে ছোটখাটো পোশাকে সানিয়াকে নাচতে দেখতে পেত গোটা ভারত। 

সানিয়াকে র‌্যাম্পে হাঁটতে দেখেছে দেশ। ফ্যাশন শোয়ে সানিয়া বহুবার হেঁটেওছেন। হিন্দি ছবিতে আইটেম ডান্সের প্রস্তাবও পেলেও তা নাকচ করে দেন সানিয়া। টেলিভিশনের এক শোয়ে এসে সানিয়া ফাঁস করেন চমকপ্রদ এক তথ্য। সেই শোয়ের সঞ্চালক ছিলেন সাজিদ খান ও রীতেশ দেশমুখ। সেখানেই সানিয়াকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়-‘কোনও পরিচালক আপনাকে সিনেমায় নামার প্রস্তাব দেননি?’ 

জবাবে সানিয়া সাজিদ খানকে উদ্দেশ করে বলেন, ‘আমার ভাই এখানে বসে রয়েছে। আমাকে বহুবার প্রস্তাব দিয়েছিল ও।’ সানিয়ার এ হেন স্বীকারোক্তি শুনে রীতেশ পাল্টা প্রশ্ন করে বসেন সাজিদকে। ‘কোন ছবির জন্য সানিয়াকে বেছেছিলে তুমি?’ 

জবাবে সাজিদ বলেন, ‘‘হে বেবি’, ‘হাউজফুল’, ‘হাউজফুল ২’, ‘হামশকলস’, ‘হিম্মতওয়ালা’- এই ছবিগুলোর জন্যই সানিয়াকে প্রস্তাব দিয়েছিলাম।’’

সানিয়া কি সাজিদের প্রস্তাবে সায় দিয়েছিলেন? কেনই বা তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি? সানিয়ার চটজলদি জবাব, ‘‘সাজিদ ফোন করে জানতে চায়, আইটেম সং-এ পারফর্ম করতে আমি রাজি কি না। যখনই আমি ‘না’ বলে দিই,  সঙ্গে সঙ্গে সাজিদ বলে ওঠে, তোমাকে খাটো পোশাকে নাচতে হবে না। শরীর ঢেকেই তুমি নাচবে।’’