English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪৮

তরুণী হয়েই কুমারিত্ব হারিয়েছেন সোনম

অনলাইন ডেস্ক
তরুণী হয়েই কুমারিত্ব হারিয়েছেন সোনম

বলিউডের রুপালী পর্দার নায়িকা ডেয়ার-ডেভিল মেয়ে বলেই পরিচিত সোনম কপূর। প্রতিভাময়ী অভিনেত্রী। কিন্তু, এখনও সেভাবে দীপিকা পাড়ুকোন বা প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফদের মতো হিট নায়িকার তকমা পাননি। কিন্তু, সোনম যে বলিউডের একজন প্রভাবশালী অভিনেত্রী তা বারবারই তিনি প্রমাণ করেছেন তাঁর অভিনয় এবং ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে। 

সম্প্রতি সোনম এক টেলিভিশন শো-এ যে সত্যকে সামনে নিয়ে এলেন, তাতে সবারই চোখে জল চলে আসতে পারে। এই টেলিভিশন রিয়্যালিটি শো-তে সোনম অংশ নিয়েছিলেন বলিউডের আরোও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে। তারা হলেন বিদ্যা বালন, কঙ্গনা রানাওয়াত, রাধিকা আপ্তে, অনুষ্কা শর্মা। বলিউডের এই সতীর্থদের পাশে বসেই সোনম কপূর জানালেন কীভাবে তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল? কী ভাবে আজও সেই আতঙ্ক তাঁক গ্রাস করে রাখে? 

সোনম কপূর জানান, তখন সবে তিনি যৌবনে পা রেখেছেন। কিশোরী থেকে তরুণ বয়সে পা রাখার সময়। সেসময় তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। কে এই ব্যক্তি? তাঁর নাম কিন্তু প্রকাশ করেননি সোনম। শুধু বলেছেন, এই ঘটনা আজও তাঁকে আনমনা করে দেয়। সেদিনের কথা ভাবলে মনে মনে কষ্ট হয়।  সোনমের এমন সাহসী বয়ানে শো-এ থাকা সবাই সহানুভূতি প্রকাশ করেন। তবে, তাঁর সাহসের জন্য সবাই কুর্নিশও জানান।