English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১২:০৭

‘এক মাসও যৌনতা ছাড়া থাকতে পারেন না সালমান’

অনলাইন ডেস্ক
‘এক মাসও যৌনতা ছাড়া থাকতে পারেন না সালমান’

হেডিং দেখে চমকে গেলেন? ভাইজানের জীবনের এই গোপন কথা কিন্তু এখন প্রকাশ্যে। আর তা শেয়ার করেছেন তাঁর ভাই আরবাজ খান।

ফলে ভাইজানই এখন বলি মহলের মূল আলোচনায় বিষয়। ঘটনাটি ঠিক কী? গত রবিবার খান ব্রাদার্স অর্থাৎ সালমান, আরবাজ এবং সোহেল খানকে নিয়ে জমে উঠেছিল ‘কফি উইথ কর্ণ’ সিজন ফাইভের ১০০তম এপিসোড। সেখানেই হাটে হাঁড়ি ভেঙেছেন আরবাজ। র‌্যাপিড ফায়ার রাউন্ডে সালমানকে নিয়ে করণের প্রশ্নের জবাব দিতে গিয়ে আরবাজ বলেন, ‘এক মাস সেক্স না করে থাকার চ্যালেঞ্জ সালমান নিতেই পারবে না। ’ আরবাজের এই উত্তরে হতভম্ব সল্লু মিঞা সাফাই দেয়ার চেষ্টা করলেও তা আর পাত্তা পায়নি। বরং তাঁকে নিয়ে জোর গসিপ শুরু হয়ে যায় বি-টাউনে।

এর আগেও এই শো’তে এসেছেন সালমান। তখন জানিয়েছিলেন, তিনি ভার্জিন। এবারও র‌্যাপিড ফায়ার রাউন্ডে সেই প্রশ্ন ফের ভাইজানকে করেন করণ। উত্তরে সালমানের জবাব, ‘এখনও কিছুই বদলায়নি। আমি এখনও ভার্জিন। ’ এর পরই একটু থেমে বলেন, ‘ঠিক তোমার মতো করণ। ’ যদিও আরবাজের উত্তরের পর সালমানের স্বীকারোক্তি কোনো কাজেই আসেনি।

সূত্র: আনন্দবাজার