English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ২১:৩১

রোমানার জন্মদিনে রিচি-মোনালিসা!

অনলাইন ডেস্ক
রোমানার জন্মদিনে রিচি-মোনালিসা!

সবাই থাকেন হাজার মাইল দূরে। তারপর বন্ধু বলে কথা, ‘বন্ধু তোরা ছাড়া লাইফ এক্কেবারে ইম্পসিবল’। কথাটা আবারও সত্যি প্রমাণ করল বাংলা সিনেমা ও নাটকের তিন প্রিয়মুখ রোমানা, রিচি সোলায়মান ও মোনালিসা। একটা সময় তারা মিডিয়া দাপিয়ে বেড়িয়েছেন। 

আপাতত অভিনয় ছেড়ে তারা আমেরিকায় স্থায়ী ভাবে সংসার পেতেছেন। বিদেশ বিভূঁইয়ে সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেও কেউ কাউকে ভোলেননি। তাই একটু সুযোগ পেলেই আড্ডা দেন। পরশু রোমানা জন্মদিন পার্টিতেও হাজির হয়েছিলেন মোনালিসা ও রিচি।

জন্মদিনের কিছু ছবি মোনালিসা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।