English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০১৬ ১৩:১৪

ছেলেরা প্রেম করতে চাইতোঃ মীম

অনলাইন ডেস্ক
ছেলেরা প্রেম করতে চাইতোঃ মীম

পূজার উৎসব মানেই মামা বাড়ি। ছোটবেলা থেকে রাজশাহীতে মামা বাড়িতে পূজা করি। পূজায় মামা বাড়িতে অনেক আনন্দ হয়। প্রতি বছর পূজায় রাজশাহীতে নৌকা বাইচ হয়। নৌকা বাইচটা খুব উপভোগ করি। মামা-মামীদের সঙ্গে আমি নৌকা বাইচ খেলা দেখতে যাই। নৌকা বাইচ দেখব বলে এখনো মামা বাড়ি পূজা করি। শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বছর যেতে পারিনি।

মিডিয়ায় কাজ করার আগে পূজা মণ্ডপে গেলে তখন অনেক ছেলেরাই প্রেম করতে চেয়েছে। কিন্ত মা-বাবার সঙ্গে থাকার কারণে তারা কিছু বলতে পারতে না। কিন্তু আমি বুঝতাম তারা কিছু একটা বলতে চাচ্ছে। তবে এখন আর সে রকম খুব একটা হয় না। এখন মডেল-অভিনেত্রী মিমকে দেখতেই পছন্দ করে। প্রেমের প্রস্তাব না দিয়ে সেলফি নিয়ে ব্যস্ত থাকে।

এ বছর এখন পর্যন্ত একটি পূজা মণ্ডপে গিয়েছি। এ ছাড়া বেশ কয়েকটি মণ্ডপে যাওয়ার পরিকল্পনা আছে। দেখি কতটা পেরে উঠি। মা-বাবার সঙ্গে বনানী পূজা মণ্ডপে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভক্তদের সেলফি বিড়ম্বনায় পড়তে হয়েছে। আমাকে দেখে মুহূর্তেই অনেক লোকজন চলে এসেছিল। তাই বেশিক্ষণ মণ্ডপে থাকতে পারিনি।