English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ২১:৩৪

আমি বিবাহিত : করণ জোহর

অনলাইন ডেস্ক
আমি বিবাহিত : করণ জোহর

বিয়ে হয়ে গেছে করণ জোহরের! তিনি তো সেরকমই বললেন। তাঁর নাকি বিয়ে হয়ে গেছে। একজনের সঙ্গে নয়, দু’জনের সঙ্গে। করণ বল্বেন, আমি বিবাহিত। পাত্রীদের নাম ফিল্ম এবং টেলিভিশন। ফিল্ম তিনি অনেক বানিয়েছেন। টেলিভিশনে তাঁকে দেখা গেছে ঝলক দিখলা জা, কফি উইথ করণ ও ইন্ডিয়া গট ট্যালেন্টে। করণ জানিয়েছন, প্রতি বৃহস্পতিবার যখন টিআরপি আসত, তিনি ফোন করে জিজ্ঞাসা করতেন তাঁর শোয়ের টিআরপি উঠেছে, না পড়েছে? টেলিভিশনকে তিনি ফিল্মের মতোই গুরুত্ব দেন। টেলিভিশন তাঁর স্ত্রী। ঠিক যেমন ফিল্ম। “আমি দুটো মিডিয়াকে বিয়ে করেছি, ফিল্ম ও টেলিভিশন”, জানিয়েছেন করণ। এ বছরই মুক্তি পেতে চলেছে করণের ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল। ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনুষ্কা শর্মা। টেলিভিশনে এখন তাঁকে এখন ঝলক দিখলা জা শোয়ের বিচারক হিসেবে দেখা যাচ্ছে। সেখানে তাঁর সঙ্গে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ় ও গণেশ হেগড়ে। শোয়ে হোস্ট করছেন মণীশ পল।