English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১৪:৩৯

ইউটিউবে পরীমনির আইটেম গান

অনলাইন ডেস্ক
ইউটিউবে পরীমনির আইটেম গান

ইউটিউবে প্রকাশিত হলো জাজ মাল্টিমিডিয়ার ছবির 'রক্ত'র আইটেম গান ডানা কাঁটা পরী। শনিবার (৬ আগস্ট) রাতে ছবিরি এই গান প্রকাশিত হয়েছে।

আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে পরীমণি অভিনীত এই রক্ত ছবি। এই ছবির অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। শুটিং চলাকালে 'রক্ত' নিয়ে পরীমণির একাধিক বক্তব্য মিডিয়াতে এসেছে।

সেখানে তিনি বলেছেন, মারামারি দৃশ্যে অভিনয় করতে গিয়ে যদি শরীরের রক্ত ঝরে তারপরও পিছু টান থাকবে না। ফলে ছবিটা কেমন হবে, তার বক্তব্য থেকে একটা আঁচ পেয়েছেন ভক্তরা।

কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের ‘পরী’ শিরোনামের গানটির সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

ছবিটিতে ডানা কাটা পরী গানটিকে বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান দাবি করে জাজ ইতিমধ্যে জানিয়েছে, যৌথ প্রযোজনায় নির্মিত 'রক্ত' ছবিটি ঈদুল আজহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে। 

গানটির ভিডিও