English Version
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৭:০৮

পরকীয়া সম্পর্কে পাওলির সাফ কথা

অনলাইন ডেস্ক
পরকীয়া সম্পর্কে পাওলির সাফ কথা

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। সাফ জানিয়ে দিলেন,পরকীয়া সম্পর্কের প্রতি সমর্থন নেই তার।

বিয়ের দিনটা কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না পাওলি। হাতে একগুচ্ছ সিনেমা। জীবনের ভাল সময়টা এখনই কাটাচ্ছেন তিনি। এসব নিয়ে এবেলায় প্রকাশিত হয়েছে পাওলির এক সাক্ষাৎকার।

বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে পাওলি বলেন, দোষটা যেন নারীদেরই। পুরুষদের দিকে কেউ আঙুল তোলেন না। দুষ্টুমি ছেলেরা করবে। দোষ আসবে মেয়েদের ওপর। কেন?

অভিনেত্রী আরো বলেন, সম্পর্ক কীভাবে তৈরি হবে কেউ জানে না। শূন্যতা থেকে তৈরি হতে পারে। বন্ধুত্ব থেকে, ভরসা থেকে তৈরি হতে পারে। যেটা বাড়িতে হয়তো অনেকে পান না। এতে খারাপ কিছু নেই। দিনের শেষে ভাল থাকা নিয়ে কথা। যদিও আমি পরকীয়া সম্পর্ক সমর্থন করি না। কিন্তু সেটা আলাদা বিষয়।

পাওলির সাহসী চরিত্র নিয়ে বার বার বিতর্ক হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন-এখানে বিতর্ক হওয়ার কিছু নেই। চরিত্রগুলো মানুষের মনে দাগ কাটবে। কোথাও একটা সহানুভূতি আদায় করে নেবে।

জোর করে সেক্স বা সাহসী দৃশ্য ঢোকানো হয়েছে, এমন নয়।

সবকিছুর একটা ব্যাখ্যা আছে। গল্পের দাবি মেনে যেটা প্রয়োজন সেটা করতেই হবে।

প্রেমিক অর্জুনকে বিয়ের প্রসঙ্গে পাওলি বলেন, একবার ভাবি করেই ফেরি। তারপর আবার অন্য কাজ এসে যায়। আমরা দু’জনেই বেজায় ব্যস্ত।