English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ০১:১৭

মা হওয়ার পর এতটা বদলে গিয়েছেন রানি!

নিজস্ব প্রতিবেদক
মা হওয়ার পর এতটা বদলে গিয়েছেন রানি!

এই বিশেষণগুলো তাঁর পক্ষে হয়তো যথেষ্ট নয়। তিনি রানি মুখোপাধ্যায়। বি-টাউনের এই ‘নিউ মম’ বেশ কিছুদিন সিলভার স্ক্রিনের বাইরে। মেয়ে আদিরাকে সময় দেওয়াই তাঁর ফার্স্ট প্রায়োরিটি। তাঁকে শেষ দেখা দিয়েছিল ২০১৪ সালের ছবি ‘মর্দানি’তে। মেয়ে হওয়ার পর পরই দীর্ঘ ছুটিতে প্যারিস চলে যান নায়িকা। সেখানে ‘বেফিকর’-এর শুটিংয়ে আদিত্য চোপড়ার সঙ্গে কাজও করেছেন। আবার আদিরাকে নিয়ে চুটিয়ে ছুটিও এনজয় করেছেন। সম্প্রতি মেয়ের জন্মের প্রায় সাত মাস পর দেশে ফিরলেন রানি। এবং মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন। কিন্তু ইনি কে? ইনি কি সেই গ্ল্যামারাস নায়িকা? পোস্ট মাদারহুড তাঁকে তো চেনাই দায়! আরও পড়ুন, রানির মেয়ের জুতোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! ছবিতে দেখা যাচ্ছে, বেশ খানিকটা মোটা হয়েছেন রানি। নায়িকাসুলভ চেহারা নয়। বরং এ মেয়ে যেন আমাদের সকলের চেনা। এর আগে ‘বেফিকর’-এর র‌্যাপ আপ শুটেও দেখা গিয়েছে রানিকে। কিন্তু সেখানে তাঁর চেহারার এই আদল ধরা পড়েনি। সত্যিই মা হওয়ার পর এক নতুন লুক পেয়েছেন রানি।