English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১১:২০

ইউটিউবে শাকিব-পড়শীর রোমান্স

নিজস্ব প্রতিবেদক
ইউটিউবে শাকিব-পড়শীর রোমান্স

এবারই প্রথমবারের মতো কোন চলচ্চিত্রে অভিনয় করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী। শুরুটাই ঢালিউডের নাম্বার ওয়ান তারকা শাকিব খানের সঙ্গে। সঙ্গত কারণেই পড়শী ভক্তদের আগ্রহটা ছিলো একটু বেশিই। বেশ অপেক্ষার পর শাকিবের সঙ্গে ঝলক দেখালেন পড়শী। হাজির হলেন নতুন গান ‘নাজেহাল’ নিয়ে। গানের তালে নেচে-গেয়ে মাত করলেন দর্শকদের। পরীক্ষিত শাকিবের সঙ্গে পড়শীর নাচটাও ছিলো সাবলিল।

 সঙ্গে দুজনের খুনসুটিপনা ভিন্নমাত্রা যোগ করেছে ভিডিওটিতে। থাইল্যান্ডের চোখ ধাঁধানো লোকেশনে ভিডিওটি শ্যুট করা হয়েছে। গানটিতে পারফর্মের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন পড়শি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কলকাতার শান। 

২ জুলাই বাংলাএক্সপ্রেস ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এই গানটি। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। আসছে ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। 

উল্লেখ্য, ‘মেন্টাল’ নাম নিয়ে সেন্সর বোর্ড বাধ সাধলে পরবর্তীতে ‘রানা পাগলা’ নাম নিয়েই প্রকাশ পাচ্ছে ছবিটি। গত ৩০ জুন ট্রেইলার রিলিজ পায় ছবিটির। এতে শাকিবের সঙ্গে আরও অভিনয় করছেন তিশা ও আঁচল।