English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ০৪:৪১

উত্তরায় বিয়ের পিঁড়িতে হিল্লোল-তারিন!

অনলাইন ডেস্ক
উত্তরায় বিয়ের পিঁড়িতে হিল্লোল-তারিন!

বধূর সাজে বসে আছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। পাশেই দাঁড়িয়ে আছেন বর অভিনেতা আদনান ফারুক হিল্লোল। উত্তরার আনন্দ শুটিং হাউসে চলছে তাদের বিয়ের আয়োজন। তবে এবারই প্রথম বিয়ের পিঁড়িতে বসছেন তারিন এমনটা নয়। এর আগেও তার বিয়ে হয়েছিল। সেই পক্ষের একটি কন্যা সন্তান আছে। পরিবারের চাপেই হিল্লোলকে বিয়ে করতে রাজি হয়েছেন তারিন। তবে হিল্লোলকে বিয়ে করলেও আগের পক্ষের কন্যা সন্তানকে নিয়ে বেশ চিন্তিত তিনি। তাকে নিয়েই নতুন সংসার শুরু করবেন নাকি ওই মেয়েকে ছাড়াই শ্বশুর বাড়ি যাবেন তারিন। এমনই গল্প নিয়ে নির্মাতা কৌশিক শংকর দাস নির্মাণ করেছেন নাটক &lsquo;ছেঁড়া টান&rsquo;। এতে হিল্লোল, তারিন ছাড়াও অভিনয় করেছেন স্নিদ্ধা মমিনসহ আরও বেশ কজন নতুন অভিনয়শিল্পী। নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জিনাত হোসেন যুঁথি। ঈদের দিন বিকাল ৫টায় দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।</p