English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৫:৪২

কারিনা অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক
কারিনা অন্তঃসত্ত্বা
পতৌদি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সম্ভবত আসন্ন বছরের শুরুতেই সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।    
সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, সইফ-কারিনা এখন লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন। স্ত্রীর বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গিয়েছেন তারা।
 
জানা যায়, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী না-কি দুই মাসের অন্তঃসত্ত্বা। তবে এ বিষয়ে সাইফ অথবা কারিনা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।