কাঙ্ক্ষিত নারীর তালিকার শীর্ষে প্রিয়াঙ্কা
অনলাইন ডেস্ক
ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকার শীর্ষে রয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এবং এই তালিকার তৃত্বীয় স্থানে সানি লিওন।
সবচেয়ে কাঙ্ক্ষিত নির্বাচিত হওয়ার কারণ কি এমন প্রশ্নে টাইমস অব ইন্ডিয়াকে প্রিয়াঙ্কা বলেন, কেন আমি কাঙ্ক্ষিত নারী, সেটা নিজেই জানিনা। আমি খুবই সম্মানিত বোধ করছি। এবং এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
এই তারকা অভিনেত্রী বলেন, আমি এমন একজন মেয়ে যে শুধু কাজই করে যায়। আমি খুবই আত্মবিশ্বাসী এবং একজন ভালো শ্রোতা। বলিউড তারকাদের নিয়ে টাইমস মিডিয়া এ ধরনের জরিপের আয়োজন করে থাকে প্রতি বছরই। জরিপে অনলাইন ভোটাররা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেন তাদের পছন্দের তারকাদের।
টাইম মিডিয়ার 'মোস্ট ডিজায়ারেবল ওম্যান ২০১৫' শীর্ষক এক জরিপে মঙ্গলবার (১০ মে) এমন তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে জানায়, অনলাইন জরিপে আইটাইমস.কম ওয়েবসাইটে মোট ২১.৩৫ লাখ অংশগ্রহণকারী ভোট দেন। চূড়ান্তভাবে ৫০ জন কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ করা হয়। কাঙ্ক্ষিত নারীর ওই তালিকায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এরপর চতুর্থ স্থানে জ্যাকুলিন ফার্নান্দেজ, পঞ্চম ভার্তিকা সিং।
টিওআই বলছে, সময়ের ব্যস্ততম তারকা প্রিয়াঙ্কা বলিউডের পাশাপাশি হলিউডও দাপিয়ে বেড়াচ্ছেন সমানতালে। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের জন্য রাতারাতি খ্যাতি পেয়েছেন হলিউডে। বিশ্বখ্যাত অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও উপস্থিতি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নৈশভোজ সবকিছুই মিলিয়ে চমক দিয়ে চলছেন প্রিয়াঙ্কা।


