English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ০১:২৭

বেশ্যা বললেও আমার যায় আসে না

অনলাইন ডেস্ক
বেশ্যা বললেও আমার যায় আসে না

‘যদি কেউ আমাকে বেশ্যা বলেন তো বলুন।তাতে আমার কিছু এসে যায় না। কেন না আমি আমার জায়গায় ঠিক আছি।’  এক সাক্ষাৎকারে নিজের সম্বন্ধে এমনটাই বললেন কঙ্গনা রাণাওয়াত।

তাঁর আর হৃত্বিকের সম্পর্কের টানাপড়েন নিয়ে অকপটে অনেক কথা বললেন এই অভিনেত্রী। কঙ্গনার কথায়, এই সব সমালোচনা তাঁকে অনেক সময় আঘাত করে। মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু এর থেকে ঘুরে দাঁড়াতেও তিনি জানেন।

তিনি ব্যাখ্যা, ‘যদি কেউ খুব সফল হয়, তখন অনেক লোকই তাঁকে মনোরোগী বলে থাকেন। কেউ সেক্স লাইফে ভীষণ সক্রিয় হয়ে থাকলে তাঁকে অনেকেই বেশ্যা বলতে শুরু করেন। এ সব যদি আমার সম্বন্ধেও কেউ বলে থাকেন, তাতে আমার কোনও আপত্তি নেই। প্রত্যন্ত গ্রাম থেকে বলিউড— আমার এই জার্নি অসাধারণ। যে বিষয় নিয়ে আদালতে মামলা চলছে তা নিয়ে নিজের মতামত জাহির করতে চাই না। অনেক ক্ষেত্রেই আমাকে ছোট দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমি মনে করি আমি ঠিক রাস্তাতেই হাঁটছি’।