মীরার প্রেগন্যান্সির খবর সবার আগে জানতেন কারিনা!
একেই বলে ‘অল ইজ ওয়েল’। শাহিদ কপূর যে বাবা হতে চলেছেন এই খবরটা সব থেকে আগে নাকি জানতে পারেন তাঁর প্রাক্তন বান্ধবী করিনা কপূর খান! শুনতে আশ্চর্য লাগলেও খবরটা সত্যি।
শাহিদ ও করিনার সম্পর্ক প্রেম দু’জনের ঘনিষ্ঠতা এতো টাই ছিল যে তাদের নিয়ে জল্পনাটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। বহুদিন হয়ে গিয়েছে ওঁদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনও এই দু’জনকে নিয়ে বি-টাউনের কৌতুহল কিছুমাত্র কমেনি|
গত বছর যখন মীরার সঙ্গে শাহিদের বিয়ে ঠিক হয়, তখন বেশ কয়েকবার একটি প্রশ্নের সামনাসামনি হতে হয় করিনাকে, শাহিদের বিয়ের খবর শুনে কেমন লাগছে? এ বার যখন শাহিদের বাবা হওয়ার হওয়ার খবর পাকা হল, তখন শোনা যাচ্ছে করিনা নাকি আগেই জানতেন মীরার প্রেগন্যান্সির খবর। তা হলে কি এখনও টাচে আছেন শাহিদ-করিনা!
শাহিদ এবং সাইফ আলি খান, এক সঙ্গে ‘রেঙ্গুন’ ছবিতে অভিনয় করছেন। বলিউডের একটি মিডিয়া রিপোর্টের দাবি, সেই সুবাদে একদিন নাকি করিনা ওই ছবির সেটে গিয়েছিলেন। আর তখনই শাহিদ ওঁকে এই খবর দিয়েছেন।
ওই মিডিয়া রিপোর্ট আরও জানাচ্ছে, করিনা নাকি এই খবরে বেশ খুশিই হয়েছেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক বছর ওঁরা একসঙ্গে কোনও পার্টি বা কোনও ফিল্ম সেটেও মুখোমুখি হননি। কিন্তু এখন সে সব অতীত। সাইফের সঙ্গে বিয়ের পর বেশ ভালই আছেন করিনা। তাই সেই সব পুরনো কথা ভুলে ইদানীং আবার নতুন করে করিনা এবং শাহিদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছে।


