বলিউডে সুপার হট তারকাদের আসল নাম জেনে নিন
আপনার খুব প্রিয় এবং পরিচিত সানি লিওনকে কেউ যদি ডাকেন করণজিত কৌর ভোরা তবে নিশ্চিয়ই অবাকই হবেন। হ্যাঁ, বলিউড বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার কে যদি কেউ ডাকেন আপনার সামনে মোহাম্মদ ইউসুফ খান বলে ডাকেন তা হলে তো আপনি বলেই বসবেন ওর মাথাটা পুরোই গেছে। আসলে রূপালী পদ্মায় আসার আগে অথবা পরে অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী তাদের নাম পরিবর্তন করেছেন।
এমন তারকাদের আসল নাম আমরা ক’জন জানি। আপনি কি জানেন অমিতাভ বচ্চনের আসল নাম বা ক্যাটরিনা কাইফের আস নাম কি? তাহলে চলুন জেনে নি তারকাদের আসল নামগুলো-
সালমান খান: এই সুপারস্টারের আসল নাম আবদুল রশিদ সলিম সালমান খান। অ্যাক্টিং কেরিয়ার শুরু করার আগে নিজেই নিজের নাম ট্রিম
করে নেন সল্লু।
ক্যাটরিনা কাইফ: এই সুন্দরীর আগের নাম ছিল কেট টারকেট। উনি কি জানতেন এই নাম নিয়ে উনি বলিউডে জনপ্রিয় হওয়া মুসকিল! তাই কি নাম পাল্টে ক্যাটরিনা করে নেন!
মল্লিকা শেরাওয়াত: নিজের সাধারণ জীবন ভুলে বলিউডে এন্ট্রি নিতে রীমা লাম্বা হয়ে যান মল্লিকা শেরাওয়াত।
রজনীকান্ত: এই কিংবদন্তী অভিনেতার আসল নাম শিবাজী রাও গায়কওয়াড়। পরিচালক কে বালাচন্দর ওঁর নাম পাল্টে করে দেন রজনীকান্ত।
অক্ষয় কুমার: বলিউডের এই অ্যাকশন হিরোর নাম ছিল রাজীব হরিওম ভাটিয়া। ওঁর কিছু পুরনো বন্ধু নাকি এখনও ওঁকে রাজীব বলেই ডাকেন।
অমিতাভ বচ্চন: বলিউডের এই কিংবদন্তীর নাম রাখা হয়েছিল অমিত শ্রীবাস্তব। পরে সেই নাম পাল্টে অমিতাভ রাখা হয়।
দিলীপ কুমার: ‘ মুঘল-এ-আজাম’-এর সেলিমকে মনে আছে নিশ্চই! দিলীপ কুমার। ওঁর আসল নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান।
জন আব্রাহাম: এই হিরোর আসল নাম ফারহান আব্রাহাম। পরে অভিনয় শুরু করার আগে নিজেই নিজের নাম পরিবর্তন করেন তিনি।
সানি লিওন: ইদানীং বলিউড ইন্ড্রাস্ট্রি কাঁপানো নায়িকা সানি লিওনের আসল নাম জানেন? অনস্ক্রিন কাজ শুরু করার আগে ওঁর নাম ছিল করণজিত কৌর ভোরা।
সাইফ আলি খান: পাতৌদি খানদানের নবাবের ফিল্মি নামের বাইরেও একটা নাম আছে। যেটা করিনার সঙ্গে ম্যারেজ অ্যাপ্লিকেশন ফাইল করার সময় জানা যায়। সাইফের আসল নাম সাজিদ আলি খান।


