বাবার পরকীয়ার কথা ফাঁস করলেন সোনাক্ষী!!
এতদিন যেন মহাবিপদে ছিলেন দাবাং খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কারন এই বলিউড সুপারস্টারের চেহারার সাথে প্রাক্তন বলিউড তারকা রিনা রায়ের মুখাবয়বের আশ্চর্য সাদৃশ্য লক্ষ করেন অনেকেই। এর কারণ অনুসন্ধান করতে গেলে তো ফিরতে হয় কুড়ি কুড়ি বছরের পার। ১৯৭০ দশকে রিনা রায় তার ঝকঝকে উপস্থিতিতে আকৃষ্ট করেন বিপুল সংখ্যক দর্শককে। আর এই সময়েই সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার সাথে তার মন দেয়া নেয়া নিয়ে বিরাট গুঞ্জন ওঠে বলিউডে। তার পরে একদিন সেই লাভ স্টোরি ফুরোয়। রিনা বিয়ে করেন মহসিন খানকে। তার জীবন বয়ে যায় অন্য খাতে। শত্রুঘ্নও তাঁর কেরিয়ারকে নিয়ে যান অন্য ময়দানে।
আর বলিউডে আসার পর থেকেই মহাবিপদে সোনাক্ষী। কারন প্রায়ই লোকে তাকে বলে তার চেহারার সাথে বিরাট মিল রয়েছে একজনের। সেই ‘একজন’-এর প্রসঙ্গ এলে কিছুটা নিষ্প্রভও হয়ে যান তিনি। একটু থমকে জানান, না, তেমন কোনও সাদৃশ্য তিনি তো কখনও খুঁজে পাননি।
বাবার একদা ফ্লেমের সঙ্গে কী করে মিল থাকে মেয়ের— এই যুক্তি কি মাথায় ঢোকে না প্রশ্নকর্তাদের? তবে সম্প্রতি তার বাবা আর রিনা রায়ের সম্পর্ক নিয়েই মুখ খুললেন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার বাবা ও রিনা রায়ের পরকীয়া যখন ঘটেছিল, তখন তার জন্মও হয়নি। বড় হয়ে, বুঝতে শিখে তিনি অনুভব করেছেন ব্যাপারটা। তার পরে তার মনে হয়েছে, অতীতে কী ঘটেছিল, তার জন্য বাবাকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনও মানে হয় না।
প্রত্যেকেরই একটা অতীত থাকে। তাকে আঁকড়ে কেউ কি সারা জীবন কাটান? এসব গল্প রসাল গসিপের উপাদান হতে পারে। কিন্তু তার পারিবারিক সম্পর্ককে তিনি পরিবারের বিন্দু থেকেই দেখতে চান। আর রিনা রায়ের চেহারার সঙ্গে সাদৃশ্য নিয়ে প্রশ্ন উঠলে বেশ ঝাঁঝিয়ে ওঠেন। জানান, মা পুনম সিনহার চেহারার সাথেই তার মিল বেশি। প্রসঙ্গত, পুনমও ছিলেন ১৯৭০ দশকের বলিউড অভিনেত্রী। তার ‘স্ক্রিন নাম’ ছিল ‘কোমল’।


