ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
আবারো জুটিবদ্ধ হচ্ছেন মিম-সোহম
যৌথ প্রযোজনায় ছবি ‘ব্ল্যাক’ এ প্রথম জুটিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও কলকাতার অভিনেতা সোহম। ছবিটি দুই বাংলায় মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগে। এই দুই অভিনয়শিল্পী সম্প্রতি আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। কলকাতার পরিচালক পথিকৃৎ ছবিটি পরিচালনা করবেন। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ছবিটির বাংলাদেশের প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া এই তথ্য দেন। ছবিটির কলকাতার প্রযোজক রবি কিনাগি।
অভিনেত্রী মিম কয়েক দিন আগে কলকাতায় গিয়ে ছবিটিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়ে এসেছেন। সোহমের সঙ্গে ফটোসেশনও করে এসেছেন। নতুন আরেকটি ছবিতে সোহমের বিপরীতে অভিনয় প্রসঙ্গে মিম বলেছেন, ব্ল্যাক ছবিতে কাজ করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে। তাই নতুন কাজটি ভালো হবে বলেই আমার বিশ্বাস। কারণ, নতুন জুটি হিসেবে প্রথম ছবিতে কাজ করতে গিয়ে অভিনয়ের অল্পবিস্তর যে ঘাটতি ছিল, পরের ছবিতে তা কাটিয়ে ওঠা যাবে। কাজের বোঝাপড়াটা আরও ভালো হবে। এ ব্যাপারে সোহমের সঙ্গে যোগাযোগ করা হলে কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, দুজনের বোঝাপড়ার জায়গা থেকে এবারের কাজটি আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে আমি মনে করি। মিম জানিয়েছেন, আগামী ১ মার্চ থেকে ছবিটির শুটিংয়ের জন্য শিডিউল নেওয়া হয়েছে। ছবিটিতে সুইটি চরিত্রে অভিনয় করবেন মিম আর সোহম করবেন হরিপদ চরিত্রে।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ -
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩


