English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫১

শাকিব খানের নায়িকা এবার শ্রাবন্তী!

অনলাইন ডেস্ক
শাকিব খানের নায়িকা এবার শ্রাবন্তী!

 

দুই বাংলার যৌথ প্রযোজনায় মুভি তৈরির জোয়ার বইছে। তৈরি হচ্ছে অসংখ্য মুভি। সুনাম ও প্রসংশা অর্জন করছেন বাংলাদেশের শিল্পীরা। গতবছর জয়া আহসান রীতিমতো তুলকালাম লাগিয়ে দেন। তার সমর্থকের তুলনায় স্বাভাবিকভাবেই সমালোচকের সংখ্যা ছিল বেশী। সেই সমালোচকদের একজন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। যৌথ প্রযোজনার সিনেমায় তিনি খান নাম লেখাতে চলেছেন - সে খবর পুরোনো। নতুন খবর হলো শাকিবের নায়িকা হবেন টালিগঞ্জের মিষ্টি মেয়ে শ্রাবন্তী। আর এর ফলে যৌথ প্রযোজনার সিনেমার গেল দু বছরের ধারাবাহিকতায় ছন্দপতন ঘটছে। প্রথমবারের মতো ঢাকার নায়কের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে শাকিব-শ্রাবন্তী জুটি কাজ করার গুঞ্জন ঢাকাই সিনেমা থেকে টালিগঞ্জ অবধি শোনা যাচ্ছে। আর সে গুঞ্জনের সত্যতার প্রমাণও পাওয়া গেল।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কনর্ধার আব্দুল আজিজ বলেন,আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা বছরে বিগ প্রজেক্টগুলোর দুটি সিনেমায় শাকিব খানকে নিয়ে কাজ করবো। আর শ্রাবন্তী দেখতে যেমন সুন্দর, তার অভিনয়ের মুন্সিয়ানাও রয়েছে বেশ। তাকে এই সিনেমায় চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত মূলত এসকে মুভিজের। কারন এটাতো যৌথ প্রযোজনার সিনেমা।

সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কনর্ধার। সিনেমার চিত্রনাট্য লিখছেন যৌথভাবে আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চট্টোপাধ্যয়। সবকিছু ঠিকঠাক মতো এগুলো আগামী র্মাচ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমার কাজ। সিনেমার প্রথম লটের শুটিং ঢাকায় ও পরের লটের শুটিং কলকাতায় হওয়ার সম্ভবনা রয়েছে।