ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
যৌথ প্রযোজনার মাধ্যমে দুই বাংলার ছবির বাজার বেড়েছে : রিয়া সেন
‘বাংলাদেশের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে। আমার দিদিমা (সুচিত্রা সেন) বাংলাদেশের পাবনা জেলার মেয়ে। দিদিমার নামে ওখানে একটি মিউজিয়াম বানানো হচ্ছে। আমি বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছি। আবার বাংলাদেশ যেতে চাই’, সম্প্রতি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ নিয়ে সংবাদমাধ্যমকে এভাবেই বলেছেন অভিনেত্রী রিয়া সেন। তিনি আরো বলেন, ‘যৌথ প্রযোজনার মাধ্যমে দুই বাংলার ছবির বাজার বেড়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাজার ব্যবহার করা হচ্ছে। যৌথ প্রযোজনার সিদ্ধান্তটা দারুণ। আফটার অল, দিনের শেষে আমাদের সবার মনে রাখা উচিত, আমরা বাঙালি।’
দুই বাংলার প্রযোজনায় ‘হিরো ৪২০’ ছবিতে ধনী পরিবারের বিগড়ে যাওয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রিয়া। ‘দারুণ একটা মজার চরিত্র’, নিজের চরিত্রের কথা এভাবেই বলেন তিনি।
অভিনয়জগতে আসার প্রথমেই রিয়া ঠিক করেই ফেলেছিলেন, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করবেন তিনি। আজ বলিউডে ‘ঝঙ্কার বিটস’, ‘কয়ামত’ থেকে বাংলায় ‘নৌকাডুবি’, ‘কলকাতা কলিং’ কিংবা ‘জাতিস্মর’-এর মতো ছবিতে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, সৌন্দর্য ও আবেদনের পাশাপাশি পারেন যে কোনো চরিত্রে সাবলীল অভিনয় করে যেতে।
নির্দিষ্ট কোনো চরিত্রের ইমেজে বাঁধা থাকতে চান না রিয়া। আজ অভিনয় করতে গিয়ে প্রতি মুহূর্তেই দিদিমা সুচিত্রা সেনকে তিনি মিস করেন বলে জানালেন। বললেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত প্রতি মুহূর্তেই দিদিমাকে (সুচিত্রা সেন) মিস করি। সুচিত্রা সেন আজ সাধারণ মানুষের কাছে লিজেন্ড হলেও তিনি আমাদের কাছে ছিলেন শুধুই দিদিমা। ভীষণ ভালোবাসতেন। আজও যেন তাঁর সেই ভালোবাসাটা রয়ে গেছে।’
নিজের অভিনয় দক্ষতাকে বিভিন্ন ছবির জগতে ছড়িয়ে দিতে চান রিয়া। জানিয়ে দিলেন, ‘শুধু হিন্দিবলয় নয়, ভারতের তামিল, তেলেগু, মালয়ালাম ছবিতে আগে কাজ করেছি। ভালো চিত্রনাট্য পেলে আরো কাজ করতে চাই।’
বরাবরই নাকি বেশ খামখেয়ালি স্বভাবের মেয়ে রিয়া! অবশ্য একথা নিজেই স্বীকার করে নিয়ে জানিয়ে দিলেন, ‘আমি তো প্রায়ই আমার বিভিন্ন আই কার্ড (প্যান কার্ড, আধার কার্ড) হারিয়ে ফেলি।’
জীবনে চলার পথে বিতর্ক নিয়ে মোটেই মাথা ঘামাতে চান না রিয়া। সেই সঙ্গে ভবিষ্যতে রাজনীতিতে আসতে চান কি না-সেই প্রসঙ্গে রিয়ার সাফ উত্তর, ‘রাজনীতি বিষয়টা সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি না হওয়া পর্যন্ত রাজনীতিতে আসা অর্থহীন। রাজনীতিতে অনেক মানুষকে কথা দিতে হয়। আর ভোটের সময় দেওয়া কথা পূরণ করতে না পারলে কেন রাজনীতিতে যোগ দেব?’ তবে রিয়ার মা মুনমুন সেন এখন পশ্চিমবঙ্গের বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল সাংসদ হিসেবে যা কিছু করেছেন, সেই কর্মকাণ্ডকে রিয়া একবাক্যে সম্মান জানাতে চান।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


