English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৬

অভিনেত্রী শবনম পারভীন গুরুতর অসুস্থ

অভিনেত্রী শবনম পারভীন গুরুতর অসুস্থ

অভিনেত্রী শবনম পারভীন হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর লুবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে ইনটেনসিভ্ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাংলা চলচ্চিত্র এবং টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীনের পারিবারিক সূত্র থেকে আরো জানা যায়, গতকাল রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শবনম। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।