ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
মন ভোলাবেন ‘যৈবতী কন্যা সাকি’
টিভিনাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া সাকি এবার পদার্পন করছেন চলচ্চিত্রে। ২০১২-১৩ সালে সরকারি অনুদান পাওয়া ‘যৈবতী কন্যার মন’ সিনেমাতে তিনি অভিনয় করছেন নাম ভূমিকায়।
প্রথম সিনেমাতেই দ্বৈত চরিত্রে অভিনয়ের ব্যাপারটি মোটেই সহজ না জানালেন সাকি।
“ক্যামেরা, এক্সপ্রেশন - এ ব্যাপারগুলোতে আমার জড়তা নেই। সিনেমা অনেক বড় জায়গা। দুটি চরিত্রকে আমার ধারণ করতে হচ্ছে। দুটি চরিত্র ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না এখন। দুটি চরিত্রের সঙ্গে বসবাস, সে কিন্তু খুব সোজা কথা না।”
সাকি জানালেন, সিনেমার ৪০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সিনেমায় তার অভিনীত চরিত্র দুটো দর্শককে কতটুকু আকৃষ্ট করতে পারবে এমন প্রশ্নের জবাবে বললেন, “আমি জানি, দর্শকের মূল আগ্রহ নায়িকার গ্ল্যামারে। নায়িকার গ্ল্যামারাস উপস্থিতিই দর্শককে টেনে আনে হলে। কিন্তু আমাদের সিনেমার গল্পটি তো তেমন নয়। তবে গল্পের উপযোগী করে পরী ও কালিন্দী চরিত্র দুটিকে উপস্থাপন করবেন পরিচালক।”
নার্গিস আক্তারের পরিচালনায় ‘নীলিমায় নীল রোদ’ টেলিফিল্মে অভিনয়ের সুযোগ মিলেছিলো সাকির। সেই টেলিফিল্মে অভিনয় করতে গিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতার নজরে পড়েন সাকি।
“সেই টেলিফিল্ম প্রচারের পর হঠাৎ একদিন নার্গিস আপু বললেন, আমাকে নিয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। চলচ্চিত্রের গল্পটিও আমার ভীষণ প্রিয়। সেলিম আল দীন স্যারের ‘যৈবতী কন্যার মন’। কতবার যে পড়েছি স্যারের এই নাটকটি। মঞ্চেও অনেকবার দেখেছি নাটকটি। পরী ও কালিন্দী-দুটি চরিত্রই আমার কাছে ভীষণ প্রিয়। প্রিয় গল্পে, প্রিয় চরিত্রে কাজ করার সুযোগ আমি হাতছাড়া করতে চাই নি।”
সাকি বললেন, “আমি এখন ‘যৈবতী কন্যার মন’ নিয়ে ভাবছি। সিনেমাটির কাজ শেষ করি, সিনেমাটি মুক্তি পাক। তারপর দর্শকের প্রতিক্রিয়া দেখবো। তারা যদি চায় তো আমি সিনেমাতে থাকবো। তবে খুব নিয়মিত হবো চলচ্চিত্রে, তা বলতে পারবো না। বছরে একটি, দুটি সিনেমাতে কাজ করতে পারি, তবে তা অবশ্যই আমার মনের মতো হতে হবে। গল্পের চরিত্রটি আমার সঙ্গে যায় কি না, তাও কিন্তু মুখ্য ব্যাপার।”
“আমি আমার কাজকে উপভোগ করতে চাই আদ্যোপান্ত। খুব বেশি চাপ নিতে পারি না আমি। আমি রয়ে সয়ে কাজ করতেই ভালোবাসি। কাজের বাইরে প্রযোজক-পরিচালক-সহঅভিনেতা বা ইউনিট সদস্যদের সঙ্গে হ্যাং আউট আমি মোটেই পছন্দ করি না। আমার অবসরের সবটুকু আমি আমার পরিবারের জন্য বরাদ্দ রাখি।”
সাকির অভিনয়ের ক্যারিয়ার শুরু হয়েছিল স্কুলপড়ুয়া অবস্থায়। বিটিভির নিজস্ব প্রযোজনা ‘ঘরে বাইরে’তে অভিনয় করেন। তারপর ‘জননী’ এবং ‘নিজ গৃহে পরবাসী’ নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। অভিনয় করেছেন ‘মেঘলা মন’, ‘হাকুর প্রেমকাহিনী’, ‘মেঘের খেয়া’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘তুই কে আমার’, ‘হ্যালো ব্যাচেলর’ নাটকে।
বিডিটাইমস৩৬৫ডটকম/জেএস/ডিসেম্বর ১৯/১৫
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


