English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:২২

বৃহস্পতিবার জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশ হবে বৃহস্পতিবার।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন হবে। এতে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল আপলোড/প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) বিস্তারিত ফল পাওয়া যাবে।