English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৬:৩৬

মাদারীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

অনলাইন ডেস্ক
মাদারীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘অতীতকে জানবো আগামীকে গড়ব’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পালিত হল আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৬। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের নেতৃত্বে শকুনি লেকের পাড় থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে পৌর ঈদগহ মাঠে এসে শেষ হয়। এ সময় এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব কামাল উদ্দিন বিশ্বাস। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক খালেদ মোহাম্মদ জাকির, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার দীপংকর বরসহ অন্যরা।