English Version
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩৮

রুয়েটের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
রুয়েটের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছাসের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে রুয়েটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ। এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী এই প্রতিষ্ঠানের ছাত্রদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরেই অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচী।

সকাল ১০টায় রুয়েট ক্যাম্পাস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগের নেতৃত্বে এই শোভাযাত্রাটি রুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সাড়ে ১০ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ।

আলোচনা সভা শেষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানাআপর দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও উন্নতি কামনা করে দোয় মাহ্ফিল অনুষ্ঠিত হয়।