English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ০১:১৮

ছাত্রমৈত্রী নেতার মুক্তির দাবিতে রাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
ছাত্রমৈত্রী নেতার মুক্তির দাবিতে রাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডিনস্ ভবনের পেছন থেকে শুরু হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা দিলীপ রায়ের মুক্তি ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবি জানায়।

এর আগে রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ‘কটূক্তি’ করার তাকে আটক করে পুলিশ। পরে বিকেলে তথ্যপ্রযুক্তি আইনে নগরীর মতিহার থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।