English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৬ ০১:৩৭

ঝালকাঠিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ঝালকাঠিতে নথুল্লাবাদ ফখরুদ্দিন শিশুবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র বিতরণ এবং বিভিন্ন ধরণের ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সমাজ সেবক জি.এম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক শেখ আবু বকর সিদ্দিক প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রকিব ও ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল কবির।

অন্যদের মধ্যে নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন, একই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার ও ফখরুদ্দিন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিবুর রহমান বিপুল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৯ জন কৃতি ছাত্রছাত্রীকে বৃত্তি  এবং সকল ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।