English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ২০:২৮

ট্রেনের ধাক্কায় রাবির শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
ট্রেনের ধাক্কায় রাবির শিক্ষার্থী নিহত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় সান্তনা বসাক নামে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে রাবি’র চারুকলা গেটের কাছে এ ঘটনা ঘটে।

নিহত রাবি শিক্ষার্থী হলেন, সমাজ কর্ম বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সান্তনা বসাক(২২)। সে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মাধাই নগর এলাকার নরেন্দ্র নাথ বসাকের মেয়ে।

রোববার বিকালে রাবির চারুকলা গেট হয়ে ফোনে কথা বলা অবস্থায় স্টেশনের দিকে যাওয়ার পথে রাজশাহী থেকে ঢাকা ছেড়ে যাওয়া লাল সবুজ ট্রেনটি ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।